জ্ঞানের সাধারণ ভাণ্ডারকে নতুন করে ভাবা: উইকিসম্মেলন ভারত ২০২৬ স্কলারশিপ কর্মসূচি থেকে প্রাপ্ত অন্তর্দৃষ্টি ও ভাবনা

Translate this post

কেরালার ঐতিহাসিক উপকূলীয় শহর কোচি ২০২৬ সালের ৪ঠা থেকে ৬ই সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে চলা উইকিসম্মেলন ভারত ২০২৬ -এর জন্য তৈরি। আমরা বৃত্তি কর্মসূচি থেকে প্রাপ্ত আমাদের অন্তর্দৃষ্টি ভাগ করে নিতে পেরে আনন্দিত, এটি পরিচালিত হয়েছে সম্মেলনের মূলভাব “জ্ঞানের সাধারণ ভাণ্ডারকে নতুন করে ভাবা: বিবর্তনশীল উইকিমিডিয়া বাস্তুতন্ত্রে সম্প্রদায়ের নেতৃত্ব” থেকে।

সুষম ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত করার জন্য একটি সুপরিকল্পিত ও কঠোর মানদণ্ড-ভিত্তিক বৃত্তি কর্মসূচি অপরিহার্য, যা আমাদের সম্মেলনের দীর্ঘমেয়াদী সফলতার ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। স্বচ্ছতার মনোভাব নিয়ে এবং উইকিসম্মেলন ভারত ২০২৩ চলাকালীন প্রতিষ্ঠিত কাঠামোগত নির্মাণের ওপর দাঁড়িয়ে এই প্রতিবেদনে ডব্লিউসিআই ২০২৬ স্কলারশিপ কমিটির কর্মপদ্ধতি, পরিসংখ্যান, মূল্যায়ন মানদণ্ড এবং অর্জিত অভিজ্ঞতার বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে; কমিটি ৪১৩টিরও বেশি বৈধ আবেদন পর্যালোচনা করেছিল।

বৃত্তি কমিটি গঠন

ডব্লিউসিআই ২০২৬-এর জন্য, মূল আয়োজক দল (COT) একটি বৈচিত্র্যময় স্কলারশিপ কমিটি গঠন করেছিল; এই কমিটিতে বিভিন্ন ভারতীয় ভাষা-ভিত্তিক উপ-গোষ্ঠী, ‘অন-উইকি’ দক্ষতা এবং প্রকল্প-সংক্রান্ত অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের প্রতিনিধিত্ব ছিল। কাজের স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে এবং বাইরের যেকোনো চাপ প্রতিরোধ করতে, এই কমিটি কঠোর গোপনীয়তা নীতি মেনে তাদের কার্যক্রম পরিচালনা করেছিল। এই বিধিমালার আওতায়, কোনো নির্দিষ্ট আবেদনের র‍্যাঙ্কিং, প্রাপ্ত নম্বর বা এ-সংক্রান্ত অভ্যন্তরীণ আলোচনার বিষয়বস্তু বাইরের কারো সাথে শেয়ার করা নিষিদ্ধ ছিল। এছাড়া, স্বার্থের সংঘাত (Conflict of Interest বা COI) সংক্রান্ত একটি কঠোর নিয়ম কার্যকর করা হয়েছিল: কোনো আবেদনকারীর সাথে ব্যক্তিগত বা ঘনিষ্ঠ প্রাতিষ্ঠানিক সম্পর্ক রয়েছে এমন কোনো পর্যালোচক নিজেকে প্রক্রিয়াটি থেকে সরিয়ে নিতেন; এক্ষেত্রে তাঁরা আবেদনটিকে “COI” হিসেবে চিহ্নিত করে অবিলম্বে তা অন্য একজন সহযোগীর কাছে হস্তান্তর করতেন।

কাজের ভার সুপরিকল্পিতভাবে বণ্টন করা হয়েছিল; এক্ষেত্রে প্রতি ব্যক্তির জন্য নির্ধারিত ৯০ থেকে ১৩০টি আবেদনের প্রতিটির জন্য একজন প্রাথমিক ও একজন দ্বিতীয় পর্যালোচককে নিয়ে একটি জুটি গঠন করা হয়েছিল। নিরপেক্ষ মূল্যায়ন নিশ্চিত করার লক্ষ্যে বিশেষায়িত আবেদনগুলি সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছিল। উদাহরণস্বরূপ, মিডিয়াউইকি (MediaWiki) ও ফ্যাব্রিকেটর (Phabricator) সংক্রান্ত কারিগরি প্রস্তাবনাগুলির পর্যালোচনা মূলত বিশেষায়িত কারিগরি মূল্যায়নকারীরা করেছিলেন; উইকিউপাত্ত-নির্ভর আবেদনগুলি মূল্যায়ন করেছিলেন এমন নির্দিষ্ট কমিটির সদস্যরা, যাঁদের এ বিষয়ে বিশেষ অবদান ও দক্ষতা রয়েছে। নির্দিষ্ট ভারতীয় ভাষার (Indic language) ক্ষেত্রে প্রাপ্ত আবেদনগুলির জন্য স্কলারশিপ কমিটি ও COT-এর সংশ্লিষ্ট মাতৃভাষী সদস্যদের সাহায্য নেওয়া হয়েছিল।

বৃত্তির শ্রেণীবিভাগ

বাজেটের সীমাবদ্ধতার মধ্যে থেকে আঞ্চলিক ও ভাষাগত বৈচিত্র্যের প্রতি আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে, কমিটি সম্পূর্ণ অর্থায়িত বৃত্তির জন্য ১২০টি আসনের একটি সুনির্দিষ্ট সর্বোচ্চ সীমা নির্ধারণ করেছিল। ভৌগোলিক ও কার্যগত বাস্তবতার ওপর ভিত্তি করে এই বরাদ্দগুলিকে তিনটি পৃথক স্তরে বিন্যস্ত করা হয়েছিল:

১. ডোমেস্টিক ক্যাটাগরি (ভারতীয় বাসিন্দা): ~৯০ জন স্কলারের লক্ষ্যমাত্রা → ৯৬ জন স্কলারকে বরাদ্দ

সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে, ডোমেস্টিক স্তরের জন্য পরিবহন-পার্থক্যকরণের একটি উদ্ভাবনী কৌশল প্রবর্তন করা হয়েছিল:

  • বিমান ভ্রমণ সহায়তা (~৭০টি স্লট পরিকল্পিত → ৭১টি স্লট বরাদ্দকৃত): ভারতজুড়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসা স্কলার, যাদের ক্ষেত্রে স্থলপথে যাতায়াত কর্মসূচিতে অংশগ্রহণের পথে বাধা হয়ে দাঁড়াত।
  • স্থলপথ ও রেলপথে ভ্রমণের সহায়তা (~২০টি স্লট পরিকল্পিত → ২৫টি স্লট বরাদ্দকৃত): কোচি থেকে ১১ ঘণ্টার যাতায়াত-সীমার মধ্যে বসবাসকারী স্কলারদের জন্য। এই নিয়মটি আর্থিক দায়বদ্ধতা বজায় রাখা এবং কার্বন নিঃসরণ কমানোর মধ্যে সফলভাবে ভারসাম্য রক্ষা করেছে।

২. আঞ্চলিক বিভাগ (অন্যান্য দক্ষিণ এশীয় দেশ): ২৪ জন স্কলারের জন্য পরিকল্পনা করা হয়েছিল → ২৩ জন স্কলারকে বরাদ্দ করা হয়েছে

দক্ষিণ এশীয় আন্দোলনের ক্ষেত্রে আন্তঃসীমান্ত সহযোগিতার অপরিহার্যতা স্বীকার করে নিয়ে এই দলটি উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয়েছে। চূড়ান্তভাবে নির্বাচিত ২৩ জন আঞ্চলিক গবেষক বিভিন্ন দেশের পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিনিধিত্ব নিশ্চিত করেছেন:

  • বাংলাদেশ: ১১ জন স্কলার, যাঁদের মধ্যে আছেন উইকিপিডিয়া (৮), উইকিসংকলন (২), এবং উইকিবইয়ের (১) প্রতিনিধিত্বকারী।
  • নেপাল: ৯ জন স্কলার, যাঁদের মধ্যে আছেন উইকিপিডিয়া (৬), উইকিমিডিয়া কমন্স (২), এবং উইকিশনারির (১) প্রতিনিধিত্বকারী।
  • শ্রীলঙ্কা: উইকিপিডিয়ায় অবদান রাখা ২ জন স্কলার।
  • ভূটান: উইকিপিডিয়ায় অবদান রাখা ১ জন স্কলার।

৩. আন্তর্জাতিক কোহর্ট: ৫ জন স্কলারের জন্য পরিকল্পনা করা হয়েছিল → ৪ জন স্কলারকে বরাদ্দ করা হয়েছে

দক্ষিণ এশিয়ার বাইরে বসবাসকারী সক্রিয় ইণ্ডিক উইকিমিডিয়া প্রকল্পের অবদানকারী, যাঁরা ইণ্ডিক বা দক্ষিণ এশীয় উইকিমিডিয়া সম্প্রদায়ের সঙ্গে গভীর, ধারাবাহিক সম্পৃক্ততা এবং মিত্রতা প্রদর্শন করেন। অবশেষে প্রধান ইংরেজি, গুজরাটি, মালয়ালম এবং বহুভাষিক প্রকল্পগুলি জুড়ে চারটি স্থান নিশ্চিত করা হয়।

পর্যালোচনা ও মূল্যায়ন কাঠামো

অতীতের অবস্থানের পরিবর্তে বর্তমান গতিপ্রকৃতি বা সক্রিয়তা যাচাই করার লক্ষ্যে, কমিটি ২০২৬ সালের ১লা মার্চ পর্যন্ত পূর্ববর্তী ৩০ মাস (বা ২.৫ বছর) সময়কালের কার্যক্রম পর্যালোচনা করেছে। এর ফলে আমরা সক্রিয় আন্দোলনকর্মী, কমিউনিটি সংগঠক ও প্রযুক্তিগত উদ্ভাবকদের ওপর মনোযোগ নিবদ্ধ করতে এবং ‘জ্ঞানের সাধারণ ভাণ্ডারকে নতুন করে ভাবা’ (Reimagine the Knowledge Commons)—আমাদের এই মূল প্রতিপাদ্যটিকে সত্যিকার অর্থে প্রাণবন্ত করে তুলতে সক্ষম হয়েছি।


এই মূল্যায়নটি টুলফর্জ (Toolforge)-এর মাধ্যমে Glues নামক একটি বিশেষায়িত কমিউনিটি টুল ব্যবহার করে একটি প্রমিত পরিমাণগত পদ্ধতির ওপর ভিত্তি করে পরিচালিত হয়েছিল এবং এতে CentralAuth ও XTools থেকে অবদানের তথ্য সংগ্রহ করা হয়েছিল। প্রতিটি পর্যালোচক সর্বোচ্চ ৩০ পয়েন্ট প্রদান করতে পারতেন, যা ছয়টি সুনির্দিষ্ট লক্ষ্যের ভিত্তিতে বিন্যস্ত ছিল:

আমাদের ছয়টি মূল্যায়ন মাপকাঠি ছিল:

  1. প্রাথমিক ও দ্বিতীয় হোম প্রকল্প যাতে সর্বোচ্চ ২ পয়েন্ট ছিল
  2. মূল আন্দোলনের অবদানের ক্ষেত্রসমূহ সর্বোচ্চ ৩ পয়েন্ট এবং নতুন কারো অসাধারণ কাজের জন্য অতিরিক্ত ১ বোনাস পয়েন্ট
  3. অনউইকি অবদানসমূহ ১০ পয়েন্ট
  4. অফ-উইকি সম্প্রদায়ের সাথে সম্পৃক্ততা মোট ১০ পয়েন্ট—যার মধ্যে রয়েছে আউটরিচ সিরিজ সমন্বয়ের জন্য ৩ পয়েন্ট; স্বতন্ত্র কর্মশালার জন্য ১ পয়েন্ট; মেন্টরিং বা বিচারক হিসেবে দায়িত্ব পালনের জন্য ১ পয়েন্ট; এবং বৈশ্বিক নথিপত্র তৈরির জন্য ১ পয়েন্ট।
  5. বহিঃস্থ অংশীদারিত্ব (ঐচ্ছিক) ২ পয়েন্ট
  6. উৎসাহদান ও বাস্তুতন্ত্রের সাথে সামঞ্জস্য ৩ নম্বর এবং অমনোযোগী উত্তর বা উত্তর না দেওয়া হলে ১ নম্বর কাটা

সময়রেখা এবং ব্যাচ সংক্রান্ত বিজ্ঞপ্তি

আন্তর্জাতিক আবেদন প্রক্রিয়া পরিচালনার ক্ষেত্রে পাসপোর্ট ও ভিসা প্রক্রিয়াকরণ এবং শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির আবেদনের বিষয়গুলি সামঞ্জস্যপূর্ণ করার জন্য সুনির্দিষ্ট সময়সূচি মেনে চলা প্রয়োজন। কমিটি নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী এই প্রক্রিয়াটি সম্পন্ন করেছে।:

ধাপে ধাপে বা ব্যাচ-ভিত্তিক বিজ্ঞপ্তি পাঠানোর এই কৌশলটি লজিস্টিকস টিমকে অপেক্ষমান তালিকা (waitlist) পরিচালনা করার এবং প্রাথমিকভাবে নির্বাচিত কোনো স্কলার আমন্ত্রণ প্রত্যাখ্যান করলে কিংবা ভ্রমণের ক্ষেত্রে কোনো বাধার সম্মুখীন হলে সেই স্লটটি পুনরায় বরাদ্দ করার সুযোগ করে দিয়েছিল।

মূল শিক্ষা ও সারসংক্ষেপ

শত শত আবেদন পর্যালোচনা করার সময় গাণিতিক বস্তুনিষ্ঠতা এবং মানবিক সূক্ষ্মতার মধ্যকার সেই সূক্ষ্ম টানাপড়েনটি সর্বদা স্পষ্ট হয়ে ওঠে। এই প্রক্রিয়ায় কমিটি বেশ কিছু গুরুত্বপূর্ণ কাঠামোগত সাফল্য এবং পদ্ধতিগত বাধার স্থায়ী ক্ষেত্রগুলি চিহ্নিত করেছে:

  • ভাষাগত সমতা বনাম নিশ্চিত সংখ্যা: যদি শুধুমাত্র সম্পাদনা সংখ্যার (edit counts) ওপর ভিত্তি করে নির্বাচন করা হতো, তবে বড় ভাষার সম্প্রদায়গুলি (যেমন ইংরেজি বা তামিল) ছোট অথচ প্রাণবন্ত গোষ্ঠীগুলিকে পুরোপুরি আড়াল করে ফেলত। COT-এর কাঠামোগত পরিবর্তনের পাশাপাশি আনুপাতিক বন্টন পদ্ধতি ব্যবহার করে আমরা সাঁওতালি (৪টি স্লট নিশ্চিত), টুলু (৪টি স্লট নিশ্চিত) এবং ভোজপুরির (১টি স্লট নিশ্চিত) মতো ছোট ভাষাগোষ্ঠীগুলির প্রতিনিধিত্ব নিশ্চিত করেছি।
  • লিঙ্গ-বৈষম্যজনিত দ্বিধা: যদিও ‘ডোমেস্টিক লোক্যাল’ ক্যাটাগরিতে নারীদের অংশগ্রহণ প্রত্যাশা অনুযায়ী ৩২ শতাংশে পৌঁছেছিল এবং এবং তামিলদের মতো নির্দিষ্ট সম্প্রদায়ের ক্ষেত্রে নারীদের উচ্চমাত্রার অংশগ্রহণ (আঞ্চলিক/স্থানীয় বিভাজনের ২০.৮৩%) পরিলক্ষিত হয়েছে, সেখানে ‘ডোমেস্টিক ন্যাশানাল’ ক্যাটাগরিতে নারীদের অংশগ্রহণ ছিল তুলনামূলকভাবে কম—মাত্র ২৯.৫৮ শতাংশ (বাকিদের মধ্যে ৬৯.০১ শতাংশ পুরুষ এবং ১.৪১ শতাংশ নন-বাইনারি স্কলার ছিলেন)। এমনকি কিছু ভাষা-ভিত্তিক ক্যাটাগরিতে কোনো নারীই আবেদন করেননি; এটি স্পষ্টভাবে নির্দেশ করে যে, বৈচিত্র্য বা অন্তর্ভুক্তির যে সমস্যাটি মূলত তৃণমূল পর্যায়ে সমাধান করা প্রয়োজন, তা কেবল বৃত্তির মাধ্যমে দূর করা সম্ভব নয়।
  • কারিগরি অবদানের ক্ষেত্রে ব্যবধান: বিষয়বস্তু সম্পাদনার জন্য নির্মিত একটি কাঠামোর মধ্যে কারিগরি অবদান (যেমন: ফ্যাব্রিকোটরের টিকিট, টুল তৈরি, মিডিয়াউইকি প্যাচ, ওয়ার্কশপ বা প্রচারের নেতৃত্ব দেওয়া) তুলে ধরা বা হিসাবভুক্ত করা কঠিন হয়ে পড়ে. যদিও প্রযুক্তিগত প্রোফাইলগুলি সরাসরি বিশেষজ্ঞ পর্যালোচকদের কাছে পাঠানোর ফলে ন্যায্যতার উন্নতি হয়েছে, তবুও এই উদ্যোগে এমন একটি সমন্বিত ডেটা টুলের অভাব রয়েছে যা নেমস্পেস সম্পাদনার পাশাপাশি প্রযুক্তিগত সহায়তাকেও সমান গুরুত্ব দেবে।
  • আন্তঃসীমান্ত প্রশাসনিক জটিলতা: দক্ষিণ এশিয়ার মানুষদের একত্রিত করার লক্ষ্যে আয়োজিত এই সম্মেলনের ক্ষেত্রে ভিসা ও আঞ্চলিক ভূ-রাজনীতি বেশ কিছু জটিলতা সৃষ্টি করেছিল। মে মাসের শেষের দিকেই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা সত্ত্বেও, আন্তঃসীমান্ত যাতায়াতজনিত নানা বাধার কারণে আয়োজক দলকে উল্লেখযোগ্য মাত্রায় প্রত্যক্ষ সহায়তা প্রদান করতে হয়েছিল।

ভবিষ্যৎ কমিটিগুলির জন্য সুপারিশ

  1. বিবেচনাধীন স্লটগুলো শুরুতেই বরাদ্দ করুন: ডব্লিউসিআই ২০২৬-এর COT বিষয়ভিত্তিক বৈচিত্র্য (যেমন—GLAM, শিক্ষা এবং স্বল্প-প্রতিনিধিত্বশীল ভাষা) বিবেচনায় নিয়ে ম্যানুয়ালি সমন্বয় করার লক্ষ্যে সর্বোচ্চ ২৪টি স্লট (মোট ১২০টি পূর্ণাঙ্গ বৃত্তির ২০%) নিজস্ব এক্তি‌য়ারভুক্ত (discretionary pool) হিসেবে সংরক্ষণ করেছিল। কাঠামোগত ঘাটতি বা ত্রুটি এড়াতে ভবিষ্যৎ কমিটিগুলির উচিত এই বিষয়টি স্পষ্টভাবে বিধিবদ্ধ বা নিয়মভুক্ত করা।
  2. কারিগরি পরিমাপকসমূহকে প্রমিত করা: আবেদন পর্ব শুরু হওয়ার আগেই, ইভেন্ট ডকুমেন্টেশন, অনুবাদ স্ট্রিং, ব্র্যান্ড স্ট্র্যাটেজিস্ট এবং কোড রিভিউ-এর মতো অপ্রচলিত অবদানের জন্য আরও উন্নত অ্যাগ্রিগেটর তৈরি করতে টুলফর্জ ডেভেলপারদের সাথে সহযোগিতা করুন।

প্রাপ্ত আবেদনগুলির বৈচিত্র্য

ডব্লিউসিআই ২০২৬-এর জন্য বিপুল সংখ্যক আবেদন জমা পড়েছিল, যার মধ্যে বিভিন্ন ভৌগোলিক অঞ্চল ও ভাষার প্রতিনিধিত্ব রয়েছে। বিস্তারিত তথ্য নিচের ছবিতে দেখুন।

আবেদনের ক্ষেত্রে নিশ্চিত বৈচিত্র্য

অনুমোদিত বৃত্তির তথ্যে দেখা যাচ্ছে যে, বিভিন্ন অঞ্চল, ভাষাগত সম্প্রদায় এবং মূল প্রকল্পসমূহ থেকে আবেদন গ্রহণ অন্তর্ভুক্তিমূলক হওয়া আমরা নিশ্চিত করেছি। বিস্তারিত তথ্য নিচের ছবিতে দেখুন:

উপসংহার ও কৃতজ্ঞতা স্বীকার

কোচি সম্মেলনের আয়োজনটি ছিল একটি বিশাল যৌথ উদ্যোগ। স্কলারশিপ কমিটি সেই সকল উইকিমিডিয়ানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছে, যাঁরা সময় নিয়ে আবেদন করেছেন এবং উন্মুক্ত জ্ঞানের ভাণ্ডার বা ‘ওপেন নলেজ কমন্স’-এর প্রতি তাঁদের অনুরাগ ও কাজের বিবরণ তুলে ধরেছেন। আমরা আমাদের নিরলস মূল্যায়নকারী দল এবং উইকিমিডিয়া ফাউন্ডেশনের ‘ট্রাস্ট অ্যান্ড সেফটি’ (Trust & Safety) দলের সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই; তাঁরা পুরো পর্যালোচনা প্রক্রিয়াটি নিরাপদ ও সুষ্ঠু রাখা নিশ্চিত করেছেন।

কোচিতে যৌথ পরিসর, টেকনিক্যাল হ্যাকাথন, লাইটনিং টক এবং কৌশলগত কর্মশালায় আমাদের ১২৩ জন স্কলারকে স্বাগত জানানোর অপেক্ষায় রইলাম। আসুন, আমরা সবাই মিলে ‘নলেজ কমন্স’ বা জ্ঞানের যৌথ ভাণ্ডারকে নতুন করে গড়ে তোলার কথা ভাবি!

Have thoughts, questions, or ideas on how we can further improve regional scholarship structures? Please drop a comment in the section below or provide input on the Event discussion page!

Can you help us translate this article?

In order for this article to reach as many people as possible we would like your help. Can you translate this article to get the message out?