
বিশ্ব পর্যটন দিবসকে উদ্যাপন করতে উইকিমিডিয়া বাংলাদেশ এবং ময়মনসিংহ উইকিমিডিয়া সম্প্রদায় যৌথভাবে বাংলা উইকিপিডিয়ায় (bn.wikipedia.org) একটি বিশেষ সম্পাদনার আয়োজন করে। ‘বিশ্ব পর্যটন দিবস সম্পাদনাসভা ২০২৬’ শীর্ষক এই আয়োজনটি স্থানীয় উইকি-সম্প্রদায়ের জন্য একটি বড় মাইলফলক। কারণ ২০২২ সালে ময়মনসিংহ উইকিমিডিয়া সম্প্রদায়ের যাত্রা শুরুর পর, এটিই ছিল তাদের প্রথম আনুষ্ঠানিক অনলাইন এডিটাথন। তিন দিনব্যাপী চলা এই আয়োজনে অভিজ্ঞ ও নতুন উইকিপিডিয়ানরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তাদের সম্মিলিত পরিশ্রমে ভ্রমণ-বিষয়ক বেশ কিছু গুরুত্বপূর্ণ নতুন নিবন্ধ যুক্ত হয়। এই এডিটাথনের মূল লক্ষ্য ছিল বাংলা উইকিপিডিয়ায় পর্যটন সংক্রান্ত তথ্যের ঘাটতি পূরণ করা। তা ছাড়া, এটি সম্পাদকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং সম্মিলিতভাবে জ্ঞান ভাগ করে নেওয়ার এক চমৎকার পরিবেশ তৈরি করেছে। মূলত, এই আয়োজনটি প্রমাণ করেছে যে সহযোগিতামূলক কাজের মাধ্যমে কীভাবে বাংলা ভাষায় ভ্রমণ-সম্পর্কিত তথ্যভাণ্ডারকে সমৃদ্ধ করা সম্ভব। অংশগ্রহণকারীদের নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের ফলে বিশ্ব পর্যটন দিবস যেমন সার্থক হয়েছে, তেমনি বাংলা উইকিপিডিয়ার সামগ্রিক বিকাশ ও পথচলা আরও এক ধাপ বেগবান হয়েছে।
প্রস্তুতি
বিগত বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবারও বাংলা উইকিপিডিয়ায় একটি সুনির্দিষ্ট ইভেন্ট পাতা তৈরি করা হয়। অংশগ্রহণকারীরা যাতে সহজেই নতুন বিষয় নিয়ে কাজ করতে পারেন, সেজন্য এই পাতায় একটি সারণির মাধ্যমে বিদ্যমান নিবন্ধগুলোর তালিকা যুক্ত করা হয়েছিল। পুরো প্রতিযোগিতায় নিবন্ধ জমা নেওয়া এবং তা পর্যালোচনার কাজটিকে সহজ করতে ব্যবহার করা হয় ‘ফাউন্টেন’ টুল। এই আয়োজনে বাংলা উইকির অবদানকারীদের যুক্ত করতে এবং তাদের উৎসাহিত করতে প্রচার-প্রচারণা চালানো হয়। এই আয়োজনের মূল লক্ষ্য ছিল বৃহত্তর উইকিমিডিয়া নেটওয়ার্কের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্পৃক্ততা আরও জোরদার করা। ফলস্বরূপ, সম্প্রদায়ের কাছ থেকে দারুণ সাড়া পাওয়া যায় এবং একদল দক্ষ ও উৎসাহী উইকিপিডিয়ান তাদের জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে এই এডিটাথনে সক্রিয়ভাবে অবদান রাখেন। অংশগ্রহণকারীদের এই অসামান্য প্রচেষ্টাকে উদ্যাপন করতে এবং তাদের কাজের স্বীকৃতিস্বরূপ উইকিমিডিয়ার মর্যাদাপূর্ণ ‘উইকিপদক’ প্রদান করা হয়। এর পাশাপাশি যারা ৩টি বা তদূর্ধ্ব নিবন্ধ তৈরি ব্যবহারকারীদের দেওয়া হয় ডিজিটাল সার্টিফিকেট বা ই-সনদপত্র। এই প্রাতিষ্ঠানিক স্বীকৃতি অবদানকারীদের কেবল অনুপ্রাণিতই করেনি, বরং উইকিমিডিয়া বাংলাদেশ ও ময়মনসিংহ উইকিমিডিয়া সম্প্রদায়ের মধ্যে দীর্ঘমেয়াদি কাজের স্পৃহা এবং গভীর একাত্মতা তৈরি করেছে।
ফলাফল
২০২৬ সালের ২৭ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত তিন দিনব্যাপী ‘বিশ্ব পর্যটন দিবস এডিটাথন’-এর সাফল্য ছিল সত্যিই আকাশচুম্বী। এই সহযোগিতামূলক আয়োজনের ইতিবাচক ও গৌরবময় ফলাফল প্রকাশ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ থেকে মোট ১০ জন নিবেদিতপ্রাণ উইকিপিডিয়ান তাদের মেধা ও অক্লান্ত পরিশ্রমে এই এডিটাথনকে সফল করে তুলেছেন। অংশগ্রহণকারীদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলা উইকিপিডিয়ায় মোট ৩৩টি নতুন ভ্রমণ-বিষয়ক নিবন্ধ যুক্ত হয়েছে। শুধু নতুন নিবন্ধই নয়, এর পাশাপাশি সংশ্লিষ্ট উইকিউপাত্ত (Wikidata) আইটেমগুলোকেও সফলভাবে হালনাগাদ করা হয়েছে।
এ ছাড়া বাকি প্রত্যেকেই অন্তত একটি করে নিবন্ধ যুক্ত করে এই মহৎ উদ্যোগে অবদান রেখেছেন। নিবন্ধ পর্যালোচনার মতো গুরুত্বপূর্ণ ও দায়িত্বপূর্ণ কাজটি সুচারুভাবে সম্পন্ন করেছেন নাহিয়ান এবং দোলন প্রভা। বাংলা উইকিপিডিয়ার বিষয়বস্তু ও মানোন্নয়নে এই এডিটাথন একটি আদর্শ অনুকরণীয় মডেল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। অংশগ্রহণকারীদের এই নিবিড় সমন্বয় ও সহযোগিতামূলক মনোভাবের কারণে বাংলা ভাষায় ভ্রমণ-সংক্রান্ত তথ্যভাণ্ডার আরও সমৃদ্ধ হলো, যা বিশ্বজুড়ে বাংলাভাষী ভ্রমণপিপাসুদের দারুণভাবে উপকৃত করবে। এই অসামান্য অর্জনে অনুপ্রাণিত হয়ে আগামী বছরগুলোতেও আমরা এই সফল আয়োজন ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করছি। সেই সাথে আগামীতে অন্যান্য আগ্রহী উইকিমিডিয়া সম্প্রদায়গুলোকে সাথে নিয়ে আরও বৈচিত্র্যময় ও অভিনব কৌশলে এই এডিটাথনের পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
Can you help us translate this article?
In order for this article to reach as many people as possible we would like your help. Can you translate this article to get the message out?
Start translation