উইকিমিডিয়ার সরঞ্জাম ও সেবাসমূহে পিএইচপির নিরাপত্তাত্রুটির প্রভাব

Translate this post

উইকিমিডিয়া ফাউন্ডেশন বর্তমানে পিএইচপি প্রোগ্রামিং ভাষার দুটি মারাত্মক নিরাপত্তা দুর্বলতা নিরসনে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে। উল্লেখ্য, আমাদের সামগ্রিক প্রযুক্তিক কর্মকাণ্ডের সিংহভাগই এই প্রোগ্রামিং ভাষার ওপর প্রতিষ্ঠিত। এই ত্রুটিগুলো অত্যন্ত গভীর ও ঝুঁকিপূর্ণ হওয়ায় ক্ষতিগ্রস্ত ওয়েবসাইটগুলোর নিয়ন্ত্রকদের অবিলম্বে সুরক্ষামূলক পদক্ষেপ গ্রহণ করা জরুরি। সমস্যাটি কিন্তু কেবল উইকিমিডিয়া ফাউন্ডেশনের ক্ষেত্রে একক নয়, বরং পিএইচপি পরিচালিত বিশ্বের যেকোনো ওয়েবসাইটের জন্যই সমান আশঙ্কাজনক। সামগ্রিক ইন্টারনেট জগতের জন্য এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এক নিরাপত্তা ঝুঁকি, যা মোকাবিলায় এই মুহূর্তে অসংখ্য প্রতিষ্ঠান জোর তৎপরতা চালাচ্ছে।

আমরা এই ত্রুটি সারিয়ে তোলার কাজ করছি; ফলে আমাদের উইকিগুলোতে সাময়িক সংযোগ বিভ্রাট বা ধীরগতি দেখা দিতে পারে। তদুপরি, যতদিন না নির্ভরযোগ্যভাবে নিরাপত্তা প্যাচ প্রয়োগ করা সম্ভব হচ্ছে, ততদিন আমরা স্বেচ্ছায় ও অত্যন্ত সতর্কতার সাথে আমাদের বহু সহযোগী সেবা সাময়িকভাবে বন্ধ (অফলাইন) করে রেখেছি।

এর মধ্যে রয়েছে টুলফর্জ ও ক্লাউড ভিপিএস এর মতো বেশ কিছু সেবা। উইকিমিডিয়া ফাউন্ডেশনের অবকাঠামোয় পরিচালিত হলেও এগুলোর দেখভাল ও ব্যবহার মূলত করেন আমাদের স্বেচ্ছাসেবী ডেভেলপাররা। সেবাগুলো পুনরায় নিরাপদে চালু করার আগে সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী নির্মাতাদের নিজস্ব স্তরে প্রয়োজনীয় কিছু রদবদল ঘটাতে হবে। নিরাপত্তা নিশ্চিত না হওয়া অবধি এগুলো অফলাইনেই থাকবে। এসব পরিষেবার কয়েকটিতে পিএইচপির কোন সংস্করণ ব্যবহৃত হবে, তা ব্যবহারকারীরা সরাসরি নির্ধারণ করতে পারেন। ফলে উইকিমিডিয়া ফাউন্ডেশনের কর্মীদের পক্ষে এককভাবে দ্রুত এগুলোকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনা বেশ জটিল—কাজেই এই সেবাগুলো হয়তো আরও কিছুটা দীর্ঘ সময় বন্ধ থাকতে পারে। তবে ফাউন্ডেশনের কর্মীবৃন্দ দ্রুততার সাথে ত্রুটিগুলোর অগ্রাধিকার নির্ধারণ করছেন, নথিবদ্ধ সেবা পরিচালকদের সাথে যোগাযোগ রাখছেন এবং যেসব সিস্টেমে প্রবেশের সুযোগ রয়েছে, সেগুলো অবিলম্বে হালনাগাদ করে নিচ্ছেন।

যদি আপনার চোখে কোনো আক্রান্ত বা ঝুঁকিপূর্ণ ব্যবস্থা নজরে আসে কিংবা কোনো নিরাপত্তা ত্রুটি সম্পর্কে অবহিত করতে চান, তবে অনুগ্রহ করে নিরাপত্তা বাগ প্রতিবেদন প্রক্রিয়াটি অনুসরণ করুন; উইকিমিডিয়া ফাউন্ডেশনের নিরাপত্তা দল অত্যন্ত নিবিড়ভাবে এটি তদারকি করছে।

সম্পাদনা: এই ত্রুটি নিরসনের কাজ চলমান থাকায় উইকির সাময়িক সংযোগ বিভ্রাটের তথ্য যুক্ত করে ইউটিসি ১৫:৫২ সময়ে হালনাগাদ করা হয়েছে।

Can you help us translate this article?

In order for this article to reach as many people as possible we would like your help. Can you translate this article to get the message out?

Notify of
0 Comments